• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাল্টা বাগানের ৪০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি মাল্টা বাগানের ৪০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

কৃষি উদ্যোক্তা মো. আহসান উল- হক বাবু জানান, তিনি বাড়ি সংলগ্ন তাঁর তিন বিঘা জমিতে একটি মাল্টা ফল বাগান গড়ে তুলেছেন। গেল বছরের (২০২১ সাল) এপ্রিল মাসের দিকে ওই বাগানে প্রায় সাড়ে পাঁচ শত মতো মাল্টা ফলের চারা রোপন করেন তিনি। গত শুক্রবার গভীর রাতে ওই বাগানের ৪০টির বেশি মাল্টা গাছ ধাঁরালো ছুরি দিয়ে কেটে দেয়। শনিবার সকালে বাগান মালিকের শ্রমিক মঞ্জুরুল হক মাল্টা বাগানে পরিচর্যা করতে গিয়ে বিষয়টি টের পান। তিনি বলেন, আমার সঙ্গে কারো শক্রতা থাকতে পারে, কিন্তু বাগানের গাছগুলোর সঙ্গে কেন এমন শক্রতা?

এ ঘটনায় বাগান মালিক মো. আহসান উল- হক বাবু সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ