• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেফাজতের ঢাকা মহানগর কমিটি গঠিত

সিসি নিউজ ডেস্ক ।। মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীকে সভাপতি ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারীকে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। এতে উপদেষ্টা করা হয়েছে মাওলানা মুহিউদ্দীন রব্বানী ও মাওলানা জহুরুল ইসলামকে।

সোমবার (১৩ জুন) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বৈঠকে সভাপতিত্ব করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর কমিটিতে যারা আছেন, যুগ্ম মহাসচিব মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সদস্য মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নুর ও মাওলানা সানাহুল্লাহ হাফেজ্জী

এ ছাড়া, বৈঠকে কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব মাওলানা আবদুল আওয়ালকে নায়েবে আমির করা হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়ার মুহতামিম মাওলানা তানভিরুল হক সিরাজীকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। সাইয়েদ মাহফুজ খন্দকারকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিভাগের সমন্বয়ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ