• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

খানসামায় র‌্যাবের অভিযান ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

সিসি নিউজ।। দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিনারায়ণপুর গ্রামের অপু রায় (২২) ও কৃষ্ণ দত্ত (২৫)। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে খানসামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান, মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে র‌্যাব-১৩ নীলফামারীর একটি অভিযানকি দল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়ায় অভিযান চালায়।
এসময় অপু রায় ও কৃষ্ণ দত্তকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহন কাজে ব্যহৃত একটি মোটরসাইকেল, দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ