• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

শিক্ষকের মামলায় রাবির বহিষ্কৃত সেই শিক্ষার্থী গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বহিষ্কার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে মতিহার থানা-পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই বিভাগের শিক্ষক বেগম আসমা সিদ্দিকার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।

ওসি আরও বলেন, ‘এর আগে দুপুরে বিভাগের শিক্ষক বেগম আসমা সিদ্দিকা এ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন—আশিক উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আশিকনামা নামের একটি পেজ থেকে কুৎসা, মানহানিকর, অশ্লীল বক্তব্য প্রকাশ করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করেছেন।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ