• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নির্বাচন বর্জন: ৯ উপজেলায় বৃহস্পতিবার হরতাল

Hortal-2ঢাকা: ভোট কারচুপির অভিযোগ তুলে দেশের নয়টি উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে। ঘটনার প্রতিবাদে এসব উপজেলায় হরতাল ডাকা হয়েছে।
ভোটগ্রহণের সময় কারচুপি, ভোটারদের বাড়ি থেকে বের হতে বাধা দেয়া ও জোর করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি ও জামায়াত প্রার্থীরা।

ঝিনাইদহের শৈলকুপা, পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী, বাকেরগঞ্জ, শরিয়তপুরে গোসাইবাড়ী, ভোলার লালমোহনসহ বেশ কয়েকটি উপজেলায় বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ভোটবর্জন করে।

এ ছাড়া ঘটনার প্রতিবাদে মেহেরপুর সদর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, পাবনার সুজানগর, বগুড়ার সোনাতলা, ঝিনাইদহ সদর ও শৈলকুপা, সিরাজগঞ্জের কাজিপুর ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্থানীয়ভাবে হরতাল পালনের ঘোষণা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ