• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আনসার ভিডিপির বৃক্ষরোপন ও চারা বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে ওই বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই  গাছের চারা বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. নুর বাণু আক্তার উপস্থিত থেকে বাহিনীর সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে বনজ, ফলজ ও ওষুধি।
এর আগে সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে গাছের  চারা রোপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ