সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে ওই বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই গাছের চারা বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. নুর বাণু আক্তার উপস্থিত থেকে বাহিনীর সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে বনজ, ফলজ ও ওষুধি।
এর আগে সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে গাছের চারা রোপন করা হয়েছে।