সিসি নিউজ।। দৈনিক ইনকিলাব পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজুর বড় ভাই লোকমান হাকিম শাহ্ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি রোববার রাত ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি- নাতনি, বন্ধু -বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে তাঁর পারিরারিক কবরস্থানে দাফন করা হবে।