• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরের সাংবাদিক নজু’র বড় ভাইয়ের ইন্তেকাল 

সিসি নিউজ।। দৈনিক ইনকিলাব পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজুর বড় ভাই লোকমান হাকিম শাহ্ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . .  রাজিউন)। তিনি রোববার রাত ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি- নাতনি, বন্ধু -বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে তাঁর পারিরারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম লোকমান হাকিম শাহ্ ছিলেন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তাবাহিনীর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, দিনাজপুরের চিরিরবন্দর  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি  মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক আমিনুল হক, সাকির হোসেন বাদল, মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, কাজী জাহিদ, নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দিন, নিজু আগরওয়ালা, এম ওমর ফারুক, মিজানুর রহমান মিলন, গোপাল চন্দ্র রায়  শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ