• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ত্রিশালের সেই ট্রাকচালক সাভারে গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা, মা ও এক সন্তানের মৃত্যু ও মায়ের পেট ফেটে শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার পর দ্রুতগামী ট্রাকটির চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

 

আগামীকাল মঙ্গলবার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র‍্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গত শনিবার বেলা তিনটায় ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় মারা যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৪২), মা রত্না বেগম (৩২) ও ছয় বছর বয়সী বোন সানজিদা।

জানা গেছে, জাহাঙ্গীর–রত্না দম্পতির বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে। শনিবার সকালে জাহাঙ্গীর আলম তাঁর স্ত্রী রত্নাকে নিয়ে ত্রিশালের একটি ক্লিনিকে গিয়েছিলেন। আল্ট্রাসনোগ্রাম শেষে সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটি তাঁদের চাপা দেয়।

জাহাঙ্গীর আলম পেশায় কৃষক। মাঝে মধ্যে বিভিন্ন কাজে শ্রমিক হিসেবেও খাটতেন। সর্বশেষ ত্রিশালের একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ