সিসি নিউজ।। নীলফামারী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার জেলা শিল্পকলা অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যায় ইয়াহিয়া আবিদকে সভাপতি এবং আইনজীবী আজাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ১০ জনের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি।
নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ।
এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।
সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ইয়াহিয়া আবিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,সহ-সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
দ্বিতীয় অধিবেশন শেষে বিনা প্রতিদ্বন্দ্বতিায় ইয়াহিয়া আবিদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন হয়। নির্বাচনে আজাহারুল ইসলাম ২০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী মৃনাল কান্তি রায় ৩৭ ভোট পায়।