• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডলার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিবির

সিসি নিউজ ডেস্ক।। বৈশ্বিক নানা সংকটের এই প্রেক্ষাপটে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।

ডিএমপি মিডিয়া সেন্টারে জাল টাকা তৈরির চক্রের মূল হোতাকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশিদ বলেন, ‘ডলারের মূল্য বৃদ্ধির এই সময়ে কেউ যদি তা মজুত করে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তাঁর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।’

ডিবি প্রধান আরও বলেন, ‘আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করব। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।’

ডলারের বিপরীতে টাকার দাম কমছেই। কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ মার্কিন ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১০ থেকে ১১২ টাকা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের দাম আরও বাড়বে—এমন আতঙ্ক ছড়িয়ে একটি পক্ষ দাম বাড়িয়ে দিয়েছে। তাতে কেউ কেউ প্রয়োজন না থাকলেও ডলার কিনছেন। আবার বিদেশি এক্সচেঞ্জ হাউস ডলার ধরে রেখে দাম বাড়ানোর চেষ্টা করছে। এ জন্য দাম বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ