• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমারে হত্যাকাণ্ডে আহত শিশু ইয়াসিনকে আর্থিক সহায়তা প্রদান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলার নয়ানী বাগডোকরায় আজকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আহত ১৪ দিনের শিশু ইয়াসিনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩১শে আগস্ট) সন্ধ্যায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মা হারানো ১৪ দিনের শিশু ইয়াসিনের সুচিকিৎসার জন্য নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।
এসময় হত্যাকাণ্ডের ঘটনায় আহত শিশু ইয়াসিনের ভবিষ্যৎ দেখভালের প্রয়োজন হলে উপস্থিত তার নানা আব্দুল করিম এবং ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, দুপুরে বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরার হরতকীতলা এলাকায় পারিবারিক কলহের জেরে জিয়ারুল ইসলাম নামে এক যুবক তার স্ত্রী ও ৩ বছর বয়সী শিশু কন্যা সন্তানকে কুপিয়ে হত্যা করে। এসময় কোলে থাকা ১৪ দিনের শিশু সন্তান ইয়াসিনকে পাশের জমি ক্ষেতে ফেলে দেওয়া হয়। এতে সে গুরুতর আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ