• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক ভাবে পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় কালিবাড়ী বাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজনার তালে তালে ফেষ্টুন হাতে পৌর শহর প্রদক্ষিণ করে সরকারী কলেজ শহীদ মীনার চত্তরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদ মীনার চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাহারুল হাসান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মুরতুজা হক অষ্টিন, সাংগঠনিক সম্পাদক নুর আলম মন্ডল নুরুল্লাহ, উপজেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদ ও জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী,পৌর যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পাপ্পু সরকার, পৌর ছাত্রদলের আহবায় ইমাম হাসান মোনাস, সদস্য সচিব কাশেম পাপ্পু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিজার, পৌর কৃষক দলের সভাপতি নুরল মাষ্টার, সাধারন সম্পাদ সাহাজাহান সরকার, তারেক জজিয়া প্রজন্ম দলের উপজেলা কমিটির সভাপতি মোরশেদুল প্রমুখ। শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ