• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তামার তার, চোরাই বৈদ্যুতিক মিটার, চুরির কাজে ব্যবহৃত রশিসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তাদের নামে ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বিনোইল গ্রামের খয়বর রহমানের ছেলে ছাইদুর রহমান, বেগুনগ্রামের দিলবর ফকিরের ছেলে আব্দুল জলিল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুঁইয়াগাড়ী গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুল বারিক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের ইলিয়াস প্রামাণিকের ছেলে মোত্তালেব।

পুলিশ সুপার জানান, এই চক্রটি জয়পুরহাটসহ আশেপাশের জেলাতে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় ট্রান্সফরমার ও মিটার চুরি করতো। তারা ট্রান্সফরমারের তামা খুলে নিয়ে বিভিন্ন ভাঙ্গারীর দোকানে বিক্রি করে ভাল দাম পেতো। গত ১৯ আগস্ট সদর উপজেলার কয়তাহার গ্রাম থেকে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমারের তামা চুরি করে তারা।

এ ঘটনায় ২৫ আগস্ট সদর থানায় ৭ জনের নামে মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে নামে। এরপর ছাইদুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া মতে পৃথক অভিযান চালিয়ে আরও ৩জনকে গ্রেপ্তার করা হয়। বাকীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ