• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

অনলাইনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি।। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ জন সাইবার অপরাধীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে নওগাঁর ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের জাকারিয়া হাসান রাজু (২৮), হাটনগর গ্রামের আশিক আহমেদ (২০), দুর্গাপুর গ্রামের তৌহিদ হোসেন (৩০) ও উত্তর দুর্গাপুর গ্রামের আলম (২০)।

র‌্যাব-৫ এর জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিলেন। এ ভাবে তারা অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা থেকে ওই ৪ জনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ,স্মার্টফোন, সীম কার্ড, চেক বই, পাসপোটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

নওগাঁ জেলার ধামইরহাট থানায় আটককৃতদের সোপর্দ করাসহ তােেদর বিরুদ্ধে “ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান স্থানীয় র‌্যাব ক্যাম্প অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ