সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ কালো মাথা মনিয়া ৮টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে সদস্যরা। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের শেরে বাংলা সড়কের চাঁন্দ এন্ড ব্রাদার্স ও পাখিঘর নামে দুটি দোকানে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।