• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে কালো মাথা মনিয়া ৮ পাখি উদ্ধার, পরে অবমুক্ত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ কালো মাথা মনিয়া ৮টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে সদস্যরা। শনিবার দুপুর  সাড়ে ১২ টার দিকে শহরের শেরে বাংলা সড়কের চাঁন্দ এন্ড ব্রাদার্স ও পাখিঘর নামে দুটি দোকানে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির। এ সময় তাঁর সাথে ছিলেন ওয়াল্ড লাইফ জুনিয়ির স্কাউট সোহেল রানা। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় পরিবেশ সংগঠন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনসহ সদস্যরা। পরে  উপজেলা পরিষদ চত্বরে  উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করেন সৈয়দপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ