• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনের সাজা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী ও ছয় জন মাদক সেবীকে আটক করে ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় পৌর শহরের ছোটো যমুনা নদীর পাড়ে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও ছয় মাদকসেবীকে  আটক করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন।
এসময়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম,পুলিশ পরিদর্শক  (তদন্ত) শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্তরা হলেন মাদক ব্যবসায়ী পূর্ব গৌরীপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে কামাল হোসেন পলাশ (৪৫) পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৪৯), মাদক সেবী, কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে শফিকুল ইসলাম,দক্ষিন বাসুদেবপুর গ্রামের কোছের ব্যাপারীর ছেলে আলী হোসেন (২৮), উত্তর সুজাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মহোরম (৩০), এলুয়াড়ী ইনিয়নের শোলাকুড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মেহের আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০), রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সমশের আলী মন্ডলের ছেলে এরশাদুল আলম (৫২)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রিয়াজ উদ্দিনের নেতৃত্বে, পৌর শহরের সরকারী কলেজের পিছনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ছোটো যমুনা নদীর পাড় থেকে ২৪ পুরিয়া হিরোইন ও   তিন পিচ ইয়াবাসহ দুই জন মাদক ব্যাবসায়ী ও ছয় জন মাদক সেবীকে আটক করে মাদক ব্যাবসায়ী কামাল হোসেন পলাশের ছয় মাস সাজা এবং পাঁজ হাজার টাকা জরিমানা ও মনিরুজ্জামানকে চার মাস সাজা ও পাঁচ’শ টাকা জরিমানা করা হয়।
 এছাড়া মাদক সেবী ছয়জনকে তিন মাস করে সাজা প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ