• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সর্বোচ্চ ১০৮ টাকায় ডলার কিনবে সব ব্যাংক

সিসি নিউজ ডেস্ক ।। দেশের ডলার সংকট শুরুর পর এই প্রথম ডলারের ক্রয়-বিক্রয়ের রেট নির্ধারণ করল ব্যাংকগুলো। এখন থেকে ব্যাংকগুলো বিভিন্ন দেশে এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসীদের কাছে থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১০৮ টাকায় কিনবে।

অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো ১০৮ টাকা দরে রেমিট্যান্স সংগ্রহ করবে। আর রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকা দরে। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নের মোট খরচ গড় করে তা ১০৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করবে।

ব্যাংকগুলো সেই রেটের সঙ্গে আরও এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ১০৪ টাকা ৫০ পয়সা।

সব মিলিয়ে এলসি সেটেলমেন্টের জন্য ডলার বিক্রি হবে ১০৪ টাকা ৫০ পয়সায়। এতে আমদানিকারকদের কিছুটা খরচ কমবে।

আজ রোববার সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ