• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ৫ দিন পর ফেরত

সিসি নিউজ ।। দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মিনহাজুল ইসলাম ওরফে মিনার বাবুর (১৬) মরদেহ ৫ দিন পর ফেরত দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার দাইনুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিহত মিনার সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

এর আগে আজ সোমবার সকাল ১০টায় দ্বিতীয় দফায় দাইনুর সীমান্তের আন্তর্জাতিক সীমারেখা ৩১৪/৭ সাব পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মিনারের মরদেহ ফেরত দেওয়ার কথা জানানো হয়। পরে বিকেল ৫টার দিকে ওই সীমান্ত পিলারের কাছের গেইট দিয়ে নিহতের মরদেহ ফেরত দেয় বিএসএফ।

এ সময় নিহতের পরিবারসহ বিজিবির খানপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার আনিসুর রহমান, ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, সদস্য মাজেদুর রহমান, নিহতের বাবা জাহাঙ্গীর আলম, দুলাভাই আজগার আলী, বিজিবি দাইনুর সীমান্ত ফাঁড়ির সদস্য, ভারতের ভাদড়া হরিপুর বিএসএফ সীমান্ত ফাঁড়ির কর্মকর্তা ঈসা, গঙ্গারামপুর থানা পুলিশের এসআই পল্লব কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিজিবি দাইনুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, বিএসএফ-বিজিবির উপস্থিতিতে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। যেহেতু ভারতে মিনারের মরদেহের ময়নাতদন্ত হয়েছে, তাই দেশে আর ময়নাতদন্ত হবে না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলেই মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়। পরে মাগরিবের নামাজের পর জানাযা শেষে মিনারকে দাফন করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় মনিরুল। রাত সাড়ে আটটার দিকে মায়ের সঙ্গে ফোনে মনিরুলের সবশেষ কথা হয়। এরপর রাত ১০টায় আবারও ফোন করা হলে মনিরুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মনিরুল আর বাড়িতে ফেরেনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একই ইউনিয়নের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে ছেলের মৃত্যু হয়েছে বলে জানতে পারে মনিরুলের পরিবার। ভারত সীমান্তের ৩১৪/৭ সাব পিলারের কাছে তেলিয়াপাড়া এলাকায় ভারতীয় ধানক্ষেতে প‌ড়ে ছি‌ল মর‌দেহটি।

সোমবার বিকেলে বিএসএফ তার মরদেহ গঙ্গারামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুরের ছেলে এমদাদুল (২৮) ও সালমানের ছেলে সাগর (২০) নিখোঁজ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ