• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিলেন দূর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা-কর্মচারিরা

সিসি নিউজ ।। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নীলফামারীর কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের হাতে ওই স্মারক লিপি হস্তান্তর করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের পক্ষে সৈয়দপুর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম, কার্যসহকারী অশোক কুমার রায়, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মেহেদী হাসান, অফিস সহায়ক লিয়াকত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ছয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সামনে চতুর্থ দিনের মতো চার ঘন্টার কর্মবিরতি পালন করে সংগঠনটি।
উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা, জেলা ত্রান ও পূর্নবার্সন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদনাম পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদে পদোন্নতি ও চলতি দায়িত্বে নিয়োগের মাধ্যমে পূরণের দাবিতে ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চার ঘন্টার কর্মবিরতি পালন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ