জলঢাকা প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় সামাজিক-সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতার সহীদ হোসেন রুবেল, ভাইস-চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মিত্তঞ্জয় রায় এবং হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।