সিসি নিউজ।। সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, উল্লেখিত সময়ে একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যাক্তির মুখমন্ডলসহ পুরো শরীর থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ওই পথচারীর মরদেহ উদ্ধার করে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহাবুব মোরশেদ জানান, মহাসড়কের সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার এলাকায় নিহত ওই ব্যাক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।