• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারী নিহত

সিসি নিউজ।। সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, উল্লেখিত সময়ে একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যাক্তির মুখমন্ডলসহ পুরো শরীর থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ওই পথচারীর মরদেহ উদ্ধার করে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহাবুব মোরশেদ জানান, মহাসড়কের সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার এলাকায় নিহত ওই ব্যাক্তি‌কে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ