• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

সিসি নিউজ ।। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার দিনব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়।
সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্যালয়ে কুরআন খানী ও দোয়া মাহফিল শেষে  উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল রায়হানের  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। আলোচনায় অংশ নেন নিসচা সৈয়দপুর উপজেলা সভাপতি সানজিদা বেগম লাকী, সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকী ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুল হক।
এ সময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নিসচা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, ঠিকাদার মোস্তাক আহমেদ,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহসিন মন্ডল মিঠু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ