• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |

বান্দরবানের ৪ উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

সিসি নিউজ ডেস্ক ।। নিরাপত্তাজনিত কারণে এবার বান্দরবানের থানচি ও আলীকদম দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার থেকে আগামী রোববার পর্যন্ত (৭ দিন) দেশি–বিদেশি পর্যটকের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন।

আজ রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) উপ সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে থেকে যায়, বান্দরবান জেলার থানচি ও আলীকদম দুই উপজেলা পাহাড়ে ও গহীন অরণ্যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনাবাহিনী আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা পরিচালনা করবে। এ কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানচি ও আলীকদম দুই উপজেলা স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে ওপর ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

উল্লেখ্য, এর আগে একই কারণে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় পর্যটনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ