• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |

নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৫১ পরিবার

সিসি নিউজ ।। নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ৫১ পরিবার। মঙ্গলবার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

সদর উপজেলা প্রশাসন আয়োজিত ঘর বিতরণের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুরুল মোর্শেদ তালকুদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে লক্ষ্মীচাপ ইউনিয়নে ওই ৫১ পরিবারকে জমিসহ সেমি-পাকাঘর প্রদান করা হলো।

পরে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বেলা ২টার দিকে নিজস্ব তহবিল থেকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীর প্রত্যেকের মাঝে ১০ হাজার টাকা করে বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ