• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিসি নিউজ ।। নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌর মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম বাবলা, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, সদস্য সচিব রাশেদ উদ দৌলা রাশেদ, পৌর যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, সদস্য সচিব আবু সাঈদ বাবু প্রমূখ। কর্মসূচিতে জেলা যুবদলের সকল ইউনিয়টের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ