• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মহিলা আ. লীগের সম্মেলন : সম্ভাব্য তারিখ ৩ ডিসেম্বর

সিসি নিউজ ডেস্ক।। আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

বিষয়টি জানিয়ে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আজ মিটিং শেষে বের হয়ে যাওয়ার সময় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান আমাকে ডেকে বলেন,‌ ‘তোমাদের সম্মেলন তো ৩ ডিসেম্বর হতে পারে’।

বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী ও অন্যান্য সংগঠনগুলোর সম্মেলনের তারিখের বিষয়ে আলাপ-আলোচনার দায়িত্ব দেওয়া হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। সেই নির্দেশনা মোতাবেক সোমবার রাতে দলটির নেতারা জরুরি সভায় বসেন। সেখানে মহিলা আওয়ামী লীগসহ বেশ কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

আজ (১ নভেম্বর) দুপুরে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং তারিখ চূড়ান্ত করে নিয়ে আসবেন বলে জানা গেছে।

জরুরি সভার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আজ আমরা বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎসঃ ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ