• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় একজন বাসযাত্রী নিহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী -দিনাজপুর সড়কের বারাইহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,বুধবার বিকেলে মিম এন্টার প্রাইজ সিলেট জ১১-০৫৫৯ নামে একটি বগুড়া মেইলবাস ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায়, বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকটি বাসটিকে ক্রস করার সময় বাসের পিছনের দিকে ডান পাশে ধাক্কা লাগে এসময় যাত্রীবাহী বাসের পিছনের ছিটে থাকা অজ্ঞাত ১৮ বছর বয়সি এক বাসযাত্রী ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক গাড়ীটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ