• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ওএমএসের আটার দাম বাড়ল কেজিতে ৬ টাকা

সিসি নিউজ ডেস্ক ।। খোলা বাজারে বিক্রির (ওএমএস) খোলা ও প্যাকেটজাত আটার দাম কেজিপ্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিতরণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) তপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

তপন কুমার দাস বলেন, ‘আগে প্রতিকেজি খোলা আটার দাম ছিল ১৮ টাকা, বর্তমানে দাম বাড়িয়ে করা হয়েছে ২৪ টাকা এবং ৪৩ টাকার দুই কেজির প্যাকেটজাত আটার দাম করা হয়েছে ৫৫ টাকা। যা আগামী রোববার থেকে কার্যকর হবে।

তপন কুমার দাস জানান, দুই কেজির আটার প্যাকেট ৬০ টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। বাজারের চেয়ে সরকারি আটার দামের অনেক পার্থক্য হয়। এতে এই আটার অপব্যবহার হতে পারে। এমন আশঙ্কা থেকে আটার দাম বাড়ানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি খোলা আটা বিক্রি হয়েছে ৬০-৬২ টাকা এবং প্যাকেট আটা ৬২-৭০ টাকায়।

ওএমএস-এর আটার দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘গরিবের আটার দাম বাড়ায় মানুষের কষ্ট বাড়বে। এ জন্য মানুষের আয় বাড়াতে হবে। বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত ও ক্রয় ক্ষমতা বাড়ানো গেলে দাম বাড়লেও ভোক্তার কষ্ট ততটা হবে না।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ