• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে অস্ত্র মামলায় তিন জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

সিসি নিউজ।। লালমনিরহাটে অস্ত্র মামলায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া অপর এক মামলায় ওই তিনজনসহ মোট চারজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। অস্ত্র মামলায় যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার লুৎফর রহমানের ছেলে আসাদুজ্জামান, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিক ও সোহাগপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মোকলেছুর রহমান। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইনে একই উপজেলার মির্জার কোট গ্রামের মজিবর রহমানের ছেলে তফিজুল ইসলামকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৩ এর একটি দল পাটগ্রাম পৌরসভার একটি এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র,ম্যাগজিন, গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়।  আদালতে জঙ্গিদের হাজির করার সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ