• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুর জেলা আ.লীগ সভাপতি ফিজার, সাধারণ সম্পাদক মিতা

সিসি নিউজ ।। দিনাজপুরে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন আলতাফুজ্জামান মিতা।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন।

এ সময় তিনি সহ-সভাপতি হিসেবে আজিজুল ইমাম চৌধুরী, তৌহিদুল হক সরকার ও শাহ ইয়াজদান মার্শাল এবং যুগ্ম সম্পাদক পদে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর আগে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন রমেশ চন্দ্র সেন।

১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন হয়। দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় আর ২০১৪ সালের ১৪ অক্টোবর কমিটির অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ