সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জোসনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ৯ টার দিকে বাশবাড়ি এলাকায় নিজ বাসভবনে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মঙ্গলবার শহরের বাঁশবাড়ি বায়তুস সালাম জামে মসজিদে বাদ জোহর জানাজার নামাজ শেষে গোলাহাট কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, জোসনা বেগম ১৬ বছর ধরে সংরক্ষির পৌর ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, পৌর ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।