• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘বাজি ধরে’ এক ঢোকে এক কাপ চা পান, যুবকের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে এক কাপ গরম চা এক ঢোকে পান করেন মোহাম্মদ মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবক। এরপর বুক জ্বালা পোড়া শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির। যুবক মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারের একটি কুলিন কর্নারে এ ঘটনা ঘটেছে।

তাওয়াককুল জুস কর্নার নামের দোকানি মোহাম্মদ জমির উদ্দীন জানান, রাতে তিনি বাড়িতে চলে যাওয়ার পর মোস্তফা বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে গরম চা পান করে অসুস্থ অবস্থায় তাঁর কাছে যান। এ সময় তাঁকে দ্রুত ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মোস্তফার মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় এক ঢোকে এক কাপ গরম চা পানের বাজি ধরে। এতে তাঁর জ্বালা পোড়া শুরু হলে যন্ত্রণার উপশমে ঠান্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন গরম চা পান করতে গিয়ে খাদ্য ও শ্বাসনালি পুড়ে গেছে তার।

ওসি বলেন, ওই যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ