• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“কমিশন যেন জনগণের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে”

সিসি নিউজ।। সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কমিশন ব্যর্থ হয়েছে। এর একটি একতরফা নির্বাচন, অপরটি জালিয়াতির নির্বাচন হয়েছে। দেশে আরেকটি ব্যর্থ নির্বাচন হলে আমাদের জন্য তা চরম অকল্যান বয়ে আনবে। আমরা আশা করবো কমিশন যেন জনগণের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে।

রংপুর সফরে এসে শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে আরডিআরএস প্রাঙ্গনে তিনি সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি একটি মহান ও জনকল্যানমূলক পেশা হলেও রাজনীতিবীদরা এটিকে খেলায় পরিণত করেছেন। এই খেলা নিয়ে বর্তমানে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ নয়। এটি একটি নিয়ন্ত্রিত গণতন্ত্রের পূর্বাভাস বা প্রতিফলন।

গাইবান্ধা নির্বাচন নিয়ে তিনি বলেন, গাইবান্ধার উপ-নির্বাচনে নির্বাচন কমিশন ইতিহাস রচনা করেছে। এর মধ্যে প্রথম ইতিহাস হলো ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা, দ্বিতীয় ইতিহাস হলো পুরো নির্বাচন বাতিল করা, তৃতীয় ইতিহাস হলো ভোটে অনিয়মের তদন্ত করা। চতুর্থ ইতিহাসটি নেতিবাচক। কমিশন তদন্ত করলেও রাঘব-বোয়ালরা রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে। তদন্তে দূর্নীতির বিষবৃক্ষকে বাদ দিয়ে তার ডালপালা ছেটে দেয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিমান হয় যে, ক্ষমতাধর রাঘব-বোয়ালরা অন্যায় করলেও তারা পার পেয়ে যাবেন।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম একটি দূর্বল ও জালিয়াতির যন্ত্র। নির্বাচন কমিশন যে ফলাফল চায় এ যন্ত্র দিয়ে সেটি করা সম্ভব। ইভিএম দিয়ে নির্বাচনে যাচাই-বাছাই, অডিট কিংবা পূনঃগণনা করা সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সুজনের সংগঠক রাজেশ দেসহ সুজনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ