• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিউমোনিয়ায় দুই দিনে ২৫ শিশুর মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী।

ডা. ওয়ায়েজ বলেন, ‘গেল ১৫দিন ধরে ঠান্ডাজনিত রোগে নবজাতক ওয়ার্ডে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে আগের তুলনায় বেশি। এ অবস্থা আরও বেশ কিছুদিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডটিতে ১১ জন শিশু এবং এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু মারা গেছেন। অর্থাৎ গত দুই দিনে ২৫জন শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে শিশু ও নবজাতক ওয়ার্ডে বর্তমানে ৫৯৬ শিশু ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। শিশুদের স্বাস্থ্য সেবায় অভিভাবকদের বাড়তি নজর দিতে হবে। সব সময় শীতের কাপড় শিশুদের পরিয়ে রাখতে হবে। শিশুরা ঠান্ডা এবং কাশিতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।’

এ বিষয়ে হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। প্রতিদিন অনেক শিশু দূরদূরান্ত থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু রোগীর সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ