• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপির পার্টি অফিস থেকে বোমা উদ্ধার: পুলিশ

সিসি নিউজ ডেস্ক ।। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপির কার্যালয়ে ৬ ঘণ্টার অভিযান শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দাবি, ‘পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে এসেছেন।’

বিপ্লব কুমার সরকার বলেন, ‘আজকে দুপুর থেকে চরম ধৈর্যের সঙ্গে এখানে অবস্থান করেছে পুলিশ। কোনো রকম কাউকে কোনো উসকানি দেয় নাই। এর পরেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। বিএনপির পার্টি অফিসের তিন তলা থেকে হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে। এরপর পুলিশ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে। বিএনপির পার্টি অফিস থেকে বিপুল পরিমানে বিস্ফোরক, বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য আনা হয়েছিল।’

গ্রেপ্তারের বিষয়ে বিপ্লব কুমার বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এখানে এসেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট করে বলা যাবে না কতজন গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘অভিযোগ যেকোনো করতেই পারে। আমরা সকলের সামনেই অভিযান পরিচালনা করে বোমা উদ্ধার করেছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ