সিসি নিউজ ।। আগামী ২৯ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ করা হবে। আর ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে।
শুক্রবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। ২ ঘণ্টা সময়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও বলেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।