• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বুধবার সকাল ৯টার দিকে নীলফামারী সরকারি কলেজ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্পমাল্য অর্পণ কর্মসূচিতে অংশ গ্রহন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় সেখানে।

পরে কলেজ মিলনায়তনে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ