• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে পৌরসভার নকশায় রেলওয়ের জমিতে বহুতল ভবন, তদন্তে দুদক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে জমি দখল করে অবৈধভাবে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। আর পৌর কর্তৃপক্ষ ভবনগুলোর নকশা অনুমোদন দিয়েছেন । এসব বহুতল ভবন নির্মাণকারী ও অনিয়মতান্ত্রিকভাবে নকশা অনুমোদন করায় সৈয়দপুর পৌরসভার বিরুদ্ধে তদন্তে নেমেছে দূর্নীতি দমন কমিশন (দূদক)।

মঙ্গলবার ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভায় তদন্ত কার্যক্রম চালানো হয়েছে। তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দেন দূদক রংপুর কার্যাকয়ের সহকারী পরিচালক হোসাইন শরিফ। তাঁর সাথে ছিলেন একই অফিসের উপ সহকারী পরিচালক সুশান্ত সাহা।

দুদক রংপুর কার্যালয় সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তারা ওইদিন সৈয়দপুর পৌর কার্যালয়সহ শহরের রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণকারীদের ভবনসমুহ ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে যান। এ সময় তারা পৌর মেয়র ও ভবন নির্মাণকারীদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করেন।

সহকারী পরিচালক হোসাইন শরিফ বলেন, মূলতঃ জমির মালিকানা নিয়ে রেলওয়ে ও পৌরসভার মধ্যে দ্বন্দ্বের জেরে মামলা চলমান। আদালতের নির্দেশে ইতোপূর্বে একটা সংক্ষিপ্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। তাঁর প্রেক্ষিতে এখন বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।

উপ সহকারী পরিচালক সুশান্ত সাহা বলেন, রেলওয়ের সাথে পৌরসভার লিজ চুক্তি শর্তানুযায়ী শুধু জমি ব্যবহার করতে পারবে। কোন অবকাঠামো পরিবর্তন, সংষ্কার বা নতুন ভবন নির্মাণ করা যাবেনা। অথচ সব নিয়ম ভঙ্গ পৌরসভার নকশা অনুমোদন নিয়ে অসংখ্য বহুতল ভবন নির্মিত হয়েছে। এর সংখ্যা প্রায় চার শতাধিক।এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর কোন ভবন নির্মানের নকশা অনুমোদন দেওয়া হয়নি। এর আগে যারা মেয়র ছিলেন ভবনগুলো নকশা তাঁরা অনুমোদন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ