• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে কার্টুনে মোড়ানো রক্তমাখা নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি গম ক্ষেতের একটি কার্টুনের ভিতর রক্তমাথা অবস্থায় নবজাতকের মরদেহটি পাওয়া যায়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জেলার মর্গে নবজাতকের লাশের ময়না তদন্ত করা হয়।
এলাকাবাসী জানায়, রংপুর হাইওয়ে পাকা রাস্তার ধারে জুম্মাপাড় নামক স্থানে কৃষক মিজানুর রহমানের গম ক্ষেতে একটি খাকি রংয়ের কার্টুন দেখতে পেয়ে এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়া হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরীক্ষা নিরিক্ষার পর কার্টুনটি উদ্ধার করি। সেটি খুলে দেখতে পাই রক্তমাখা গজ কাপড় দ্বারা মোড়ানো একটি অজ্ঞাতনামা মৃত শিশু। যার বয়স অনুমান একদিন। ধারনা করা হচ্ছে কে বা কারা অন্য এলাকা থেকে গাড়ীতে এনে এটি ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৩১৭/ ৩১৮/ ৩৪ পেনাল কোডে থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার জেলার মর্গে নবজাতের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ