• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে রাস্তাঘাটের বেহাল দশা: ওয়ার্কার্স পার্টির পথসভা

Exif_JPEG_420

সিসি নিউজ।। সৈয়দপুর পৌরসভার রাস্তাঘা‌টের সংস্কার ও নাগ‌রিক সু‌বিধা নি‌শ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের চারটি পয়েন্টে ওই  কর্মসূচী পালন করা হয়।

শহরের শেরে বাংলা সড়কের চৌধুরী টাওয়া‌রের সামনে, শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেস ক্লাবের সামনে, একই সড়কের স্বাধীনতা ভবনের সামনে ও বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচীতে বক্তব‌্য রা‌খেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সদস্য রুহুল আলম মাস্টার, যুব মৈত্রীর জেলা সভাপ‌তি ওবায়দুর রহমান, সা‌বেক ছাত্র নেতা জা‌হিদ হাসান, ছাত্র মৈত্রীর পৌর সম্পাদক কৃষ্ণা বাশ‌ফোর, মাহামুদুল হাসান তনুজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এতে মানুষ ও যানবাহনগুলো চলাচলে চরম দূর্ভোগে পড়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের সেদিকে কোন নজর নাই। প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা ন্যুনতম সুযোগ-সুবিধা পাচ্ছে না। বক্তারা অবিলম্বে বেহাল সড়কের সংস্কার করে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ