• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সিকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত কয়েকজন

সিসি নিউজ ডেস্ক।। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ হয় বলে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির খবর শুনে আমরা এসেছি। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

প্রত্যক্ষর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কর্মীসভা শুরুর আগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধী গ্রুপ সেখানে অবস্থান নিয়ে সভায় বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পরে। সিকৃবি শাখা সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম এই গ্রুপের নেতৃত্ব দেন।

সংঘর্ষ শুরু হলে ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হল থেকে আরও কর্মী নেমে এসে সংঘর্ষে জড়ান। বিরোধী গ্রুপের অনুসারীরা শাহ পরান হলে ঢুকে সভাপতি আশিকুর রহমানের দখলে থাকা কয়েকটি কক্ষ ভাঙচুর করেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে সংঘর্ষের কথা অস্বীকার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম বলেন, ‘মারামারি নয়, ছাত্রদের দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। এক হলে ছাদ থেকে আরেক হলের ছাদে ঢিল ছোড়াছুড়ি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ