• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

বিএনপির সঙ্গে জনগণ রয়েছে- ডা. মামুন আহমেদ 

জয়পুরহাট প্রতিনিধি।। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা.মামুন আহমেদ  বলেছেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার অপব্যবহারের জন্য রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সঙ্গে রয়েছে। আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে কেন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় না? তারা মুখে বলে দেশের উন্নয়ন করেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের নতুনহাট এলাকায় জয়পুরহাট  জেলা বিএনপি আয়োজিত ‘১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকার যদি উন্নয়নই করে থাকে তাহলে তাদের এতো ভয় কিসের..? তারা তত্ত্বাবধায়ক সরকারের ওপর ক্ষমতা ছেড়ে দিক। দেখি আগামী নির্বাচনে কে জিতে। আমাদের চাওয়া শুধু একটাই দেশে গণতন্ত্র ফিরে আসুক।মানুষের ভোটাধিকার ফিরে আসুক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র  সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, আহ্বায়ক রেজভি আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ