সিসি নিউজ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ রাউন্ড গুলিসহ ১টি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। নওগাঁ ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মজিবুর রহমান জানান, শনিবার রাতে ৭৩ আর পিলারের নিকট বাংলাদেশ সীমান্তের ১’শ গজ অভ্যন্তরে চোরাকারবারীরা ভারত থেকে অস্ত্র নিয়ে আসার সময় বিজিবি’র টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়।