• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারী বারের সভাপতিসহ ৩ জনকে হাইকোর্টে তলব

সিসি নিউজ ডেস্ক।। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি ও বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ব্যাখ্যা দিতে নীলফামারীর তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। তাঁদের মধ্যে একজন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক। অপর দুজন হলেন, আইনজীবী মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম। তাঁদেরকে আগামী ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম সারোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত অবমাননার দায়ে নীলফামারীর ওই তিন আইনজীবীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ