• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় ফারিয়া’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর তিন বছর মেয়াদী ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ৪ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।

২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে পাকেরহাট হাসপাতাল মোড়ে এই এলাকায় কর্মরত প্রায় ৫০ জন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গুডম্যান ফার্মার প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও এসবি ল্যাবরেটরিজের প্রতিনিধি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন একমি ফার্মার প্রতিনিধি মুরাদ হোসেন ও নাভানা ফার্মার সাইফুল আলী সহ-সভাপতি, এরিষ্টো ফার্মার আমিনুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, লিয়ন ফার্মার ডালিম কুমার সাংগঠনিক সম্পাদক, জিসকা ফার্মার মিজানুর রহমান প্রচার সম্পাদক, হেলথকেয়ার ফার্মার রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক ও ইবনে সিনা ফার্মার নাজমুল হক কোষাধ্যক্ষ।

উপদেষ্টা হিসেবে গ্লোব ফার্মার প্রতিনিধি বাবলু রহমান, টেকনো ড্রাগের মোতাহার হোসেন, ইথিক্যাল ফার্মার আরিফুল ইসলাম আরিফ ও ড্রাগ ফার্মার নয়ন কুমার সরকার মনোনীত হয়েছেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে এই সংগঠন। আমরা যেন চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী ও নিজ কোম্পানির সাথে সুসম্পর্ক রেখে কাজ করতে পারি সেটি নিশ্চিতের জন্য কাজ করবে নব-গঠিত এই কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ