• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় অবৈধভাবে জমির মাটি কাটায় ভেকু ও ট্রাক্টর চালককে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মাটি কাঁটার যন্ত্র ভেকু চালক শেখ শাহিনকে (৩৫) ৫০ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ড্রাম ট্রাকের চালক আব্দুল কাদেরকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক পৃথকভাবে উপজেলার আলোকঝারী ইউনিয়নের খানসামা বাজারের রাস্তায় ও পূর্ব বাসুলী এলাকায় এ দুটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এবং ড্রাম ট্রাকের ড্রাইভার এর বৈধ কাগজপত্র না থাকায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমাদের এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় মাটিকাটার ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ